Friday, June 20, 2008

গতকাল রাতে ঘুমাইনি, কারণ...

গতকাল রাতে আমি ঘুমাইনি
বসে থেকে দেখেছি চাঁদের স্থানান্তর,
একে একে তারাদের জ্বলে ওঠা
এবং নিভে যাওয়া।

গতকাল রাতে আমি ঘুমাইনি
বসে থেকেছি জানালার পাশে
বাতাসে চুল মেলে দেইনি আমি,
শুধু চেয়ে থেকেছি অসীম পানে,
কোনো সীমায় যাকে বাঁধতে পারিনি
তার সীমানা খোঁজার চেষ্টা করেছি।


আমি জেগে ছিলাম গতরাত
সারা রাত
তার আগের রাত
তারও আগের রাত
এমন অনেক রাত,
জেগেই কাটছে এখন,ঘুমাইনি অনেক রাত হলো।


তেমনি, গতকাল রাতেও ঘুমাইনি,
জেগে জেগে বোঝার চেষ্টা করলাম আমার জীবনটাই এমন হলো কেন?
আমার হিসেবটাই পাল্টে গেল কেন?
আমার স্বপ্নগুলোই কেন বার বার ভেঙে যায়...

1 comment:

জয় said...

আমি জেগে ছিলাম গতরাত
সারা রাত
তার আগের রাত
তারও আগের রাত
এমন অনেক রাত ......